Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 ‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত 🔴 গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি 🔴 দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির 🔴 থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা 🔴 বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ হাজারের বেশি 🔴 জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশাসন 🔴 ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি মানুষ 🔴 প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরুণদের বার্তা মোদির 🔴 ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে 🔴 ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী বাছাইয়ে বিএনপির তৎপরতা, আসতে পারে নতুন মুখ 🔴 চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি 🔴 দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ 🔴 বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত অর্থ পায় বাফুফে? 🔴 পটুয়াখালীতে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ 🔴 প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত 🔴 ‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির 🔴 ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান 🔴 সৌদিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ 🔴 ৭৫ বছর পর সৌদির আকাশে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ 🔴 মেসি না এমবাপ্পে, কার হাতে উঠবে গোল্ডেন বুট? 🔴 সব সরকারি সেবা এক কার্ডে, চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী 🔴 ফাইনালে উঠেও বিপাকে আর্জেন্টিনা, ফিফার শাস্তির আশঙ্কা 🔴 নতুন ভোটার নিবন্ধনে ১৫ দিনের সুযোগ, আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত 🔴 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার 🔴 ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার 🔴 সায়েন্সল্যাব অবরোধ শেষে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল 🔴 ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ সরকারের 🔴 ইস্টার্ন রিফাইনারিতে ৫৩ পদে নিয়োগ, আবেদন শুরু ১৪ জুলাই 🔴 শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তপ্ত উত্তরা, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 🔴 এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা আজ, দুপুরে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ 🔴 আমি না বলা পর্যন্ত হামলা চলবে-ইরানকে নিয়ে ট্রাম্পের কঠোর বার্তা 🔴 বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিতে চান স্কালোনি 🔴 স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি 🔴 আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য 🔴 সেমিফাইনালের আগে মেসির আবেগঘন পোস্ট, চোখ এখন ইংল্যান্ডে 🔴 দেশজুড়ে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে দৈনিক গণকণ্ঠ 🔴 হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চাইলেন ট্রাম্প 🔴 চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের 🔴 অপসংস্কৃতি বর্জনের আহ্বান, জীবনমুখী সংস্কৃতির পুনর্জাগরণ চান সংস্কৃতি মন্ত্রী 🔴 অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান, সংসদে সংশোধনী বিল পাস 🔴 রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি 🔴 ছাত্রশিবির ছাড়ার ঘোষণা দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম 🔴 ঢাকার ৪১৬ বছরপূর্তি উদযাপনে বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 🔴 ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টে রিট 🔴 জেন-জিদের চাপের মুখে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ 🔴 বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী 🔴 ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি সহায়তা 🔴 সোনার বাজারে দামের পতন, নতুন মূল্য ঘোষণা 🔴 সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা 🔴 ৫৬ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ 🔴 বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি 🔴 ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ 🔴 পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল না হাফিজ উদ্দিন আহমেদ 🔴 জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিল ঢামেক, চিকিৎসকদের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর 🔴 আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটে সমাজে অবক্ষয় বাড়ছে: রিজভী 🔴 বিশ্বকাপের সেরা দুই দল স্পেন ও ফ্রান্স, দাবি ইয়ামালের 🔴 আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইয়ে কারা এগিয়ে? কী বলছে এআই 🔴 বায়রার দ্বি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ 🔴 দুর্যোগের মধ্যেই অচল দেশের পাঁচ ডপলার রাডার 🔴 আমাকে হ/ত্যা করা হলে ইরানের ওপর নজিরবিহীন হা/ম/লা হবে ট্রাম্প 🔴 বুশেহরে একাধিক বিস্ফোরণ, নতুন করে ইরানে মার্কিন হামলার অভিযোগ 🔴 যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি 🔴 প্রধানমন্ত্রীর উদ্বেগ ‘বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়' 🔴 বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক 🔴 ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়’ বিতর্ক এড়িয়ে ম্যাচেই মনোযোগ দেশমের 🔴 বিতর্ক নয়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনেই চোখ মেসির 🔴 বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা সহযোগিতা জোরদারে গুরুত্ব 🔴 যুদ্ধবিরতির মধ্যেই ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান 🔴 ভিএআরে ধরা পড়ল ফাউল, কেন বাতিল হলো মিশরের গোল? ফুটবলের নিয়ম কি বলে 🔴 মাইক্রোসফটের বড় সিদ্ধান্ত, ৪,৮০০ কর্মী ছাঁটাই 🔴 দেশীয় ওষুধের মান বিশ্বমানের, বললেন স্বাস্থ্যমন্ত্রী 🔴 বর্ণবাদী মন্তব্যের জবাবে ক্ষুব্ধ এমবাপ্পে,প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা 🔴 ফোন-ফ্রিজে ‘CE’ লেখা থাকে কেন? জানুন আসল কারণ 🔴 হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্ত, দায়িত্ব নেবে নতুন জাতীয় কমিটি 🔴 আর্জেন্টিনা প্রতিপক্ষে মিসর ,সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কি? 🔴 স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠক 🔴 মতিঝিল-কমলাপুর অংশে মেট্রোরেল চালুর সময় জানাল কর্তৃপক্ষ 🔴 নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ, জানুন আজকের মূল্য 🔴 শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই, দাবি রুমিন ফারহানার 🔴 ‘তোর বাবাকে মারতে চাইনি’-মেয়েকে ফোন, পরে মিলল বাবার মরদেহ 🔴 প্রতিপক্ষের ট্রলের শিকারে ব্রাজিল সমর্থক যুবকের মৃত্যু 🔴 দগ্ধ রাকিবের চিকিৎসায় পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন 🔴 লেবার রুম স্থাপনে কঠোর নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর 🔴 কেন ইরাকে নেওয়া হচ্ছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ? 🔴 অর্থনীতি ও কৌশলগত স্বার্থে ভারত-চীনের সঙ্গে সর্ম্পকোন্নয়নে ঢাকা 🔴 ব্রাজিলকে বিদায় করে হালান্ড: গোল করার ক্ষমতা সৃষ্টিকর্তার উপহার 🔴 প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণা 🔴 অণ্ডকোষ চেপে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগে অভিযুক্ত লিটু আটক 🔴 তিন সন্তানকে পাশে রেখেই গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান 🔴 প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স, এমবাপের কড়া বার্তা 🔴 অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ভারত 🔴 শিল্পী সমিতির নির্বাচনে জয়ের পর যা বললেন শিবা শানু ও শিরিন শিলা 🔴 ‘বড় ভাই-ছোট বোন’ মন্তব্যে নতুন বার্তা মোদি-তাকাইচির 🔴 চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হলেন মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরী 🔴 খামেনির জানাজায় নজর কাড়ল ছোট্ট একটি কফিন 🔴 চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট 🔴 শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই জাতীয় সম্মেলন 🔴 ‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’-স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 ৬৩০ কোটি ডলারের নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন ভারতের 🔴 বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি 🔴 জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি 🔴 বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার সালিম আল-আশকার 🔴 আশুলিয়ায় আর্জেন্টেনার সর্মথক হত্যার অভিযোগ, ব্রাজিলের ৪ সমর্থকের বিরুদ্ধে মামলা 🔴 স্লিপার বাসের সংখ্যা ও অনুমোদনের তথ্য চাইলেন হাইকোর্ট 🔴 শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নবচেতনার কর্মসূচি "গ্রীন স্কুল ক্যাম্পেইন" 🔴 ঢাবির কর্মসূচির কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকবে স্টেশন 🔴 প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, সঙ্গে বিরোধী দলীয় নেতা 🔴 আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের 🔴 অনলাইন জুয়া ও স্পোর্টস বেটিং ঠেকাতে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড 🔴 আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত 🔴 হাসনাত-সারজিসকে ঘিরে নতুন বিতর্ক,বিস্ফোরক অভিযোগ রাশেদ খানের 🔴 বিশ্বকাপের নকআউটে ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর জয় পেল মেক্সিকো 🔴 বার্ষিক মজুদ যাচাইয়ে আজ দেশের সব তেল ডিপো বন্ধ 🔴 পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর বার্তা,ফের হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর 🔴 ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 🔴 এনবিআরের পদোন্নতি প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন 🔴 ফেসবুক পোস্টে আসলাম চৌধুরী ও হান্নান মাসুদ প্রসঙ্গে রাশেদ খানের মন্তব্য 🔴 আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা 🔴 স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রীর 🔴 ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১২৪ 🔴 বরিশালে ইপিজেড স্থাপনের ঘোষণা, দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা 🔴 ‘পাঁচবার জেলে গেছি, কিন্তু বরাদ্দ পাইনি’-সংসদে স্পিকারের মন্তব্য 🔴 ‘বিরোধী দলকে দুর্বল নয়, সম্মান করতে হবে’: সংসদে শফিকুর রহমান 🔴 ‘অতীত নয়, ভবিষ্যতের দিকে এগোতে চাই’: প্রধানমন্ত্রী 🔴 রোনালদিনহো থেকে ভেগহোর্স্ট, দলবদলে ব্যস্ত ইউরোপ 🔴 মাগুরা-১ আসনে ১৬৮ নলকূপ বরাদ্দ, সুপেয় পানি সংকট নিরসনে এমপি মনোয়ার হোসেন খানের অনন্য উদ্যোগ 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে VEON চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ 🔴 ২৩তম বিশ্বকাপে রেকর্ডের বন্যা, একাই ৮ কীর্তি মেসির দখলে 🔴 একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই 🔴 দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা 🔴 ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ এমপির জন্য বিশেষ বরাদ্দ 🔴 টিসিবি ডিলার নিয়োগ: আবেদনের শেষ সুযোগ এখনই 🔴 করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের 🔴 আদ্-দ্বীন হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংসদে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর 🔴 শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ‘চলতি বছরই দেশে ফিরব’-এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা 🔴 ৮২ লাখ টাকার চিকিৎসা বিল নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন 🔴 পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা 🔴 আইন ও সালিশ কেন্দ্রে নিয়োগ, বেতন ৬৪ হাজার ৪৪০ টাকা 🔴 লেবানন-ইসরাইল চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন নেতানিয়াহু 🔴 আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না 🔴 বিশ্বকাপে গোলের ধারাবাহিকতায় নতুন উচ্চতায় লিওনেল মেসি 🔴 ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 🔴 ক্ষুদ্র দেশ, বিশাল স্বপ্ন: ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে 🔴 বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন 🔴 বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার 🔴 স্বর্ণের দামে ঊর্ধ্বগতি, স্বর্ণের দাম বাড়লেও কাটেনি অনিশ্চয়তা 🔴 ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা 🔴 বেইজিংয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক 🔴 তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুলে পাঠদান বন্ধ 🔴 কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাবা-ছেলের জোটের ফাঁদে পড়লেই পরিণতি হয় দাসত্বের জীবন।

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১২:২৫ পিএম, ২৭ মে ২০২৫
বাবা-ছেলের জোটের ফাঁদে পড়লেই পরিণতি হয় দাসত্বের জীবন।

একটি ৭ বছরের মেয়ে প্রতিদিন স্কুল শেষে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে—মা একদিন বুঝি প্লেনে করে ফিরে আসবেন। কিন্তু সেই মা হয়তো ফিরবেন না আর কখনো। কারণ, তিনি এখন বন্দি—একটি অচেনা দেশে, এক খদ্দেরের বিছানায়, নিঃস্ব, নিঃশেষ। চাকরি, ভালো জীবন আর পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন—এই তিনটিই ছিল বিদেশবিভুঁইয়ে পাড়ি জমানো নারীদের চোখে। অথচ বিমানবন্দরের শেষ গেট পেরোনোর পর তাদের সামনে খুলে গেছে এক ভয়ংকর পৃথিবীর দরজা। মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পাঠানোর নাম করে সংগঠিত চক্রগুলো বছরের পর বছর ধরে বাংলাদেশি নারীদের পাচার করে চলেছে। তাদের হাতে থাকে বৈধ পাসপোর্ট, অথচ গন্তব্যে পৌঁছেই এসব নারী হয়ে ওঠেন বন্দি—যৌন শোষণ, ধর্ষণ আর দাসত্বের দুনিয়ায়। কালবেলার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এমন শত শত নারীর করুণ অভিজ্ঞতা, পাচারকারীদের নাম-ঠিকানা, এমনকি পাসপোর্ট নম্বর পর্যন্ত।

বাংলাদেশের নানা প্রান্ত থেকে মেয়ে ও নারী পাচারের এই ভয়াবহ গল্প যেন প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে। স্বপ্ন দেখিয়ে তাদের পাঠানো হয় বৈধ ভিসা-পাসপোর্টে, কিন্তু গন্তব্য হয় এক ভয়াবহ দাসজীবন। একের পর এক বয়ানে উঠে এসেছে ধর্ষণ, নির্যাতন, পাসপোর্ট আটকে রাখার গল্প। তাদের কেউ কেউ কফিনে করে ফিরে আসে, কেউ নিখোঁজ, আর কারও খোঁজ কেউ কখনো নেয়নি। নারী পাচারে দেশের মধ্যেই কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের খোঁজ পেয়েছে কালবেলা। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শাহিন আলম এবং তার ছেলে নাহিদ হাসান লিমন দিনে দিনে কবজায় নিয়েছেন পুরো পাচার-বাণিজ্য। এর সঙ্গে টাকার বিনিময়ে কুকর্মে সহযোগিতার হাত বাড়িয়েছেন ইমিগ্রেশন, পাসপোর্ট, বিএমইটি এবং পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা।

রাজধানীর উপকণ্ঠ একটি শহরে শিল্পকারখানায় কাজ করতেন ফাতেমা বেগম (ছদ্মনাম)। পেটের তাগিদে ২০০ কিলোমিটার দূরের এক শহর থেকে চাকরির খোঁজে রাজধানীর পার্শ্ববর্তী শহরে আসেন ওই নারী। কলকারখানায় কাজ করে যা আয় হতো তা দিয়ে নিজের খরচ চালিয়ে কিছু টাকা গ্রামের থাকা বৃদ্ধ বাবা-মায়ের জন্য পাঠাতেন। কষ্ট হলেও ভালোই চলছিল। তবে মো. সাইফুল্লাহ নামে এক মানব পাচারকারীর সঙ্গে দেখা হওয়ার পরে ওলট-পালট হয়ে যায় ফাতেমার জীবন। কাছাকাছি থাকায় তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেই সম্পর্কে গড়ায় বিয়েতে। বিয়ের পরই ফাতেমার জীবনে নেমে আসে অন্ধকার। দুজনের একসঙ্গের বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে ভালোবেসে বিয়ে করা স্বামীই ব্ল্যাকমেইল করেন ফাতেমাকে। বাধ্য করেন অসামাজিক কাজ করতে। স্বামী নিজেই ফাতেমাকে বিভিন্ন আবাসিক হোটেল আর খদ্দেরদের বাসাবাড়িতে দিয়ে আসতেন রাত কাটাতে। এভাবে চলে ৪ বছর। এরপর এই অসামাজিক কাজে অভ্যস্ত হলে তাকে চেষ্টা করা হয়ে ভারতে পাচারের। তবে বর্ডার এলাকা থেকে পালিয়ে আসেন ফাতেমা।

অনুসন্ধানে জানা যায়, এই চক্রে একদম প্রাথমিক পর্যায়ে কাজ করেন নারীরা। তারা প্রথমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল, অভাগগ্রস্ত পরিবারকে টার্গেট করে। এরপর সেসব পরিবারের মেয়ে-কিশোরীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেয়। অভাব-অনটন আর দুর্দশা কাটিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখায়। এসব নারীকে বলা হয় অ্যারেঞ্জার। এই অ্যারেঞ্জারদের ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ। যারাই পা দিয়েছেন তারাই পরিবার, সমাজ, আত্মসম্মান, সম্ভ্রম সব হারিয়ে হয়েছেন নিঃস্ব। গৃহকর্মী কিংবা গার্মেন্টসে চাকরির কথা বলে এসব নারীকে ট্যুরিস্ট ভিসায় স্ত্রী সাজিয়ে নিয়ে যাওয়া হয় দুবাই, মালয়েশিয়া, সৌদি

আরবসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। এরপর তাদের বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন ডান্স বার, স্পা সেন্টারে। বাধ্য করা হয় অসামাজিক কার্যকলাপে। কেউ কথা না শুনলে তার ওপরে নেমে আসে অমানবিক নির্যাতন। এই জালে একবার জড়িয়ে গেলে তার ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। জানা গেছে, অসচ্ছল পরিবারের মেয়েদের টার্গেট করে চক্রের পুরুষ সদস্যদের ভুয়া স্বামী দেখিয়ে বানানো হয় পাসপোর্ট। এরপর পুরুষ সদস্যরা ভ্রমণ ভিসায় টার্গেট নারীদের স্ত্রী দেখিয়ে পার করেন ইমিগ্রেশন। ইমিগ্রেশন কর্মকর্তাদের ম্যানেজের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী চর এলাকা আব্দুল গণি। তবে পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে তার নাম তরিকুল ইসলাম, আল আমিন, ডালিম কিংবা ওসমান গণি। এই ব্যক্তির একাধিক পাসপোর্ট রয়েছে। গত বছরের ১৩ জানুয়ারি দৈনিক কালবেলায় ‘সবার চোখ ফাঁকি দেন বহুমুখী জালিয়াত গণি, মালয়েশিয়ায় প্রবাসীরা প্রতারণার শিকার’ শিরোনামে এই গণির বহুমুখী প্রতারণা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

অনুসন্ধানে জানা গেছে, এরপর দেশের বাইরে নিয়ে এসব নারীকে তুলে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের হাতে। তারা এই নারীদের নিয়ে আটকে রাখেন। প্রথমে আপসে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেন। এরপর তাতে রাজি না হলে করেন নির্যাতন। তাতেও কাজ না হলে এসব নারীকে করা হয় ধর্ষণ। সেসব ধর্ষণের ভিডিও করেন চক্রের অন্য সদস্যরা। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করা হয় ব্ল্যাকমেইল। লোকলজ্জার ভয়ে তখন এই নারীরা বিভিন্ন অসামাজিক কাজে রাজি হন।

স্ত্রী বানিয়ে পাচার: নারী পাচার চক্রের দালালদের মধ্যে অন্যতম সোনারগাঁ এলাকার শাহিন আলম ও তার ছেলে মো. নাহিদ হাসান লিমন। মধ্যপ্রাচ্যে নারী পাচারের অন্যতম প্রধান হোতা বাপ-ছেলের এই সিন্ডিকেট। বাবা-ছেলের এই চক্রে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন বিভিন্ন নারী দালাল বা অ্যারেঞ্জাররা। নারীপ্রতি এই অ্যারেঞ্জাররা পান ১ লাখ টাকা করে। তবে সুন্দরী ও অল্প বয়সের কিশোরী হলে রেট আরও বেশি পান। এই বাবা-ছেলের পাচার করা একাধিক নারীর পাসপোর্ট এসেছে কালবেলার হাতে। এসব পাসপোর্টে স্বামীর জায়গায় কোথাও শাহিন আলম, আবার কোথায় তার ছেল লিমনের নাম লেখা। বিদেশে পাচার হওয়া নারীরাও ছবি দেখে শাহিন ও লিমনের পরিচয় নিশ্চিত করেছেন কালবেলাকে। পাচার হওয়া নারীদের মধ্যে একজন শান্তা। পিতার নাম মো. শাহজাহান মোল্লা। পাসপোর্ট নম্বর: ইএ০৩৭১১১৬ ও ব্যক্তিগত পরিচিত নং ৫১০০৬২৪৭২৪। এই নারীকে নিজের স্ত্রী দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করেছেন মো. শাহিন আলম। নারায়ণগঞ্জে বাড়ি হলেও এই পাসপোর্টে শাহিন আলম তার ঠিকানা দিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর। তবে পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্রাকে দেওয়া নম্বরে ফোন দিলে তারা এই নামে কাউকে চেনেন না বলে জানান কালবেলাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ফাঁদে পড়ে মালয়েশিয়ায় যাওয়া এই নারী এখন নিজেই হয়ে উঠেছেন অসামাজিক কার্যকলাপ জগতের এক সম্রাজ্ঞী। এ ছাড়া নিজের স্ত্রী বানিয়ে লামিয়া আক্তার (ছদ্মনাম) নামে আরও এক নারীকে পাচার করেছেন শাহিন আলম। যার পাসপোর্ট নম্বর এ১৭৪৬৯৪৯৭ ও ব্যক্তিগত পরিচিতি নম্বর ২৮২১৪২৯৫৭৪। ওই নারীর একটি পুরোনো পাসপোর্ট রয়েছে, যার নম্বর ইএইচ০০৫৩৩১২। এই পাসপোর্ট দিয়ে তিনি ২০২২ সালে একবার ওমান গিয়েছিলেন। ২০২২ সালের ১৪ জানুয়ারি ভিসা নম্বর ৪০৪৫৩৮৮-এর বিপরীতে তিনি বিএমইটির ছারপত্র পান। জানতে চাইলে এই নারী কালবেলাকে বলেন, ‘রেখা নামে এক অ্যারেঞ্জারের সঙ্গে আমার ২ লাখ টাকায় চুক্তি হয়। আমাকে বিদেশে এনে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা ছিল ৭০ হাজার টাকা বেতনে। শাহিন ভাই আমাকে তার স্ত্রী সাজিয়ে মালয়েশিয়া নিয়ে আসে। বিমানবন্দর থেকে হৃদয় নামে একজন আমাকে তার কাছ থেকে নিয়ে যায়। আমাকে কাজ দেওয়ার কথা বলে আটকে রেখে খারাপ কাজ করতে বলে। আমি রাজি না হওয়ার মারধর করা হয়। পরে বাড়ি থেকে জমি বিক্রি করে ৩ লাখ টাকা পাঠায়। আমি ওই টাকা দিয়ে ওখান থেকে ছাড়া পাই। এই নারী আরও বলেন, ‘গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা বিভিন্ন প্রলোভনে মেয়েদের সংগ্রহ করে। এরপর শাহিন তাদের স্ত্রী সাজিয়ে ভ্রমণ ভিসায় বিদেশে এনে বিক্রি করে দেয়। পরে তাদের দিয়ে খারাপ কাজ করতে বাধ্য করা হয়। আঁখি আক্তার (ছদ্মনাম) নামে আরও এক নারীকে একই শাহিন আলম স্ত্রী বানিয়ে মালয়েশিয়ায় পাচার করেছেন। যেই নারীর পাসপোর্ট নম্বর এ১৬২৮০৯০৬। এই নারী ২৫ দিনের মতো মালয়েশিয়ায় ছিলেন। এরপর প্রবাসীদের একটি মানবাধিকার সংগঠনের সহায়তায় তাকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়। সাদিয়া আক্তার (ছদ্মনাম) নামে নারীকে স্ত্রী বানিয়ে পাচার করেছেন শাহিন আলম। যার পাসপোর্ট নম্বর এ১৩৭৫৬৪০৭। সাদিয়ার পাসপোর্টের আবেদনপত্রে তার স্বামীর নাম লেখা মো. জাহিদুল ইসলাম। তবে পাসপোর্টে জাহিদুল ইসলামকে ভাই ও শাহিন আলমকে স্বামী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ ছাড়া সামিয়া পারভীন (ছদ্মনাম), যার পাসপোর্ট নম্বর এ০৮৩৩৩৪৬৩। এই নারীকেও স্ত্রী দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করেছেন শাহিন আলম। নড়াইলের এই নারী ৪ লাখ টাকার মাধ্যমে স্ত্রী সেজে শাহিন আলমের সঙ্গে বিদেশে গিয়েছিলেন বলে কালবেলাকে জানিয়েছেন। তবে শাহিন আলমের আসল স্ত্রী নাজমা বেগম নামে এক নারী। ছেলে লিমন ও স্বামী শাহিনের ক্যাশিয়ার নাজমা বেগম। বিভিন্ন নারীকে পাচারের টাকা-পয়সা লেনদেন করেন নাজমা।

কালবেলার হাতে শাহিন আলমের দুটি পাসপোর্ট রয়েছে। একটি পাসপোর্টের নম্বর এ০৩৬৬৮৭০০ ও এ১৩৪২২৯৯৪। এ ছাড়া শাহিন আলমের ছেলে মো. নাহিদ হাসান লিমন বাবার মতোই একই কায়দায় বিদেশে নারী পাচার করেন। মো. নাহিদ হাসান লিমনের পাসপোর্ট নম্বর এ০৪০৯১৫৯৫। তার ব্যক্তিগত পরিচিতি নম্বর ৪৬৬৫৪৯৯০০২। বর্তমানে লিমন নারীদের স্ত্রী সাজিয়ে থাইল্যান্ডে নিয়ে তারপর সেখান থেকে বর্ডার দিয়ে মালয়েশিয়ায় পাচার করেন। এ ছাড়া থাইল্যান্ড ও দুবাইয়ের বিভিন্ন ডান্স বার ও স্পা সেন্টারে নিয়মিত নারীদের বিক্রি করেন নাহিদ। সীমা (ছদ্মনাম) নামে এক নারীকে গত বছর বিদেশে পাচার করেছেন নাহিদ হাসান। ওই নারীর জন্ম ২০০৩ সালের আগস্টে। পাসপোর্ট নম্বর এ১৩৭৯৯০৩৮। সিরাজদীখানের ওই নারীর ব্যক্তিগত নম্বর ৩৩০৮৬৫৩৪৭০। শরিফা আক্তার (ছদ্মনাম) নামে আরও এক নারীকে লিমন স্ত্রী বানিয়ে বিদেশে পাচার করেছে। ওই নারীর পাসপোর্ট নম্বর এ০৬১৩৫৮৫০। এ ছাড়া তার ব্যক্তিগত পরিচিতি নম্বর ২০০৩২৬৯২৫১৪৬৭৩৬৫৪। শাহিন ও লিমন চক্রে বিমানবন্দর পার করতে কাজ করেন আরও কয়েকজন দালাল। তাদের মধ্যে রয়েছেন মো. আজিজুর রহমান নামে আরও একজন। আজিজ স্ত্রীর সাজিয়ে পার করেছেন এমন কয়েকজন নারীর পাসপোর্ট নম্বর হলো এ১১৪০৯১৪১, এ০৪০২৬৪১০, ইএল০১৮৬৮৩২, বিপি০৯৮০৭৪২। এ ছাড়া পাচার হওয়া ভুক্তভোগীরা কালবেলাকে জানিয়েছেন, বাপ-ছেলে ও নাজমার এই চক্র শত শত নারীকে এভাবে স্ত্রী সাজিয়ে বিদেশে পাচার করেছেন।

সন্তান জিম্মি করে মাকে পাচার, বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও সাড়া মেলেনি: জিম্মিদশা থেকে উদ্ধারের আকুতি জানিয়ে গত ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ বেশ কয়েকটি দপ্তরে কুরিয়ারের মাধ্যমে চিঠি পাঠান সোনিয়া আক্তার নামে এক নারী। অনুসন্ধানে একটি সূত্র থেকে সেই চিঠি কালবেলার হাতে এসেছে। চিঠিতে দুই সন্তানের জননী ওই বিধবা নারী লিখেছেন, ঈগলু আইসক্রিমে চাকরিকালীন শীত মৌসুম চলে আসায় কর্মী ছাঁটাইয়ে বাদ পড়ি। এ সময় শাহিনের স্ত্রী নাজমা ও মালয়েশিয়ায় থাকা শারমিন আমাকে গার্মেন্টসে ৭০ হাজার টাকা মাসিক বেতনে চাকরির প্রলোভন দেখায়। তবে মালয়েশিয়ায় যেতে তারা আড়াই লাখ টাকা দাবি করেন। পরে আমি ধার-দেনা করে দেড় লাখ টাকা দিই। পরে তারা পাসপোর্ট করে ভিসা বের করেন। পরে আমি জানতে পারি, আমাকে অপরিচিত এক পুরুষের সঙ্গে স্ত্রী সাজিয়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়া পাচার করা হবে। আমি বৈধ ভিসা ছাড়া যেতে না চাইলে আমাকে নানা হুমকি-ধমকি দেয় এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। আমাকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিতে ওই টাকা তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারপোর্ট ইমিগ্রেশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘুষ হিসেবে দিয়েছেন বলে জানান। আমাকে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপের সঙ্গে মালয়েশিয়া পাচারের চেষ্টা করেন তারা। যাদের সবাইকে বিভিন্ন পুরুষের স্ত্রী দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে। পরে আমি জানতে পারি, তারা একটি শক্তিশালী মানব পাচার চক্রের সদস্য। তাদের মালয়েশিয়ার এজেন্ট শারমিন, যার মোবাইল নম্বর ৬০১৭৪৬৯৯৩০৮-এর মাধ্যমে আমাদের সবাইকে দিয়ে দেহব্যবসা করাবে। এই চক্রটি মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে শত শত মেয়ে পাঠিয়ে এই ব্যবসা করছে। লিখিত অভিযোগে ওই নারী আরও বলেন, ‘আমি নিরুপায় হয়ে আমার ও আমার দুই শিশুসন্তানের জীবন বাঁচানোর তাগিদে আইনি সহায়তা চাইছি।’ অনুসন্ধানে মালয়েশিয়া সূত্র থেকে সোনিয়া নামে ওই নারীর একটি ছবি এসেছে কালবেলার হাতে। সেখানে ওই নারীকে মালয়েশিয়ার এজেন্ট শারমিনের সঙ্গে দেখা গেছে। যার দ্বারা অনুমান করা যায়, ওই নারীকেও মালয়েশিয়ায় পাচার করা হয়েছে।

দুই মাস আটকে রেখে ধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বিশেষ অঙ্গে; মামলা হয় মানব পাচার আইনে: থাকা-খাওয়া ও মাসে ৩ হাজার টাকা বেতনে বাসার কাজ নেন স্বামী পরিত্যক্ত ফরিদা আক্তার (ছদ্মনাম)। শনির আখড়া এলাকার ওই বাসায় ৬ বছরের শিশুসন্তানকে নিয়ে সপ্তাহখানেক ভালোই কাটে। তবে এরপরই সন্তানকে জিম্মি করে বাধ্য করা হয় অসামাজিক কার্যকলাপে। কথা না শুনলে চলে মারধর, খাওয়ানো হয় বিভিন্ন মাদক। এভাবেই চলে প্রায় দুই মাস। এরপর জানালা দিয়ে ডাক-চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন জড়ো হয়ে উদ্ধার করেন ফরিদাকে। গত ১০ মে দুপুরে ওই নারী রাজধানীর যাত্রাবাড়ী থানায় যান অভিযোগ নিয়ে। তবে সেখানে মহিলা পুলিশ দিয়ে তাকে কয়েক ধাপে পরীক্ষা করা হয়। ওই নারীর সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেখে মহিলা পুলিশ পরিস্থিতি গুরুতর বলে জানান। সেই রাতেই ওই বাসায় অভিযান চালিয়ে একজনকে আটকও করে পুলিশ। তবে এর পরই পাল্টে যেতে থাকে চিত্র। ভুক্তভোগী নারী অভিযোগ করে কালবেলাকে বলেন, ‘ওসি স্যার থানার মধ্যে আসামিদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন। আসামিরা থানার ভেতরে এসে আমাকে হুমকি-ধমকি দেয়। পুলিশও হুমকি দেয়। পরে আমার অভিযোগ বাদ দিয়ে তারা নিজেরা অভিযোগ লিখে মাত্র ৩ জনকে আসামি করে একটা মানব পাচার আইনে মামলা নেয়। সেখানে আমাকে বানানো হয় দেহব্যবসায়ী। অথচ আমি ধর্ষণের শিকার হয়েছি।’ এ ঘটনায় মানব পাচার আইনের ১২ ও ১৩ দ্বারায় একটি মামলা করে পুলিশ। যেখানে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান।

সরেজমিন শনির আখড়ার সেই বাসায় গিয়েও ঘটনার সত্যতা পাওয়া যায়। পাশের ফ্ল্যাটে থাকা বাড়িওয়ালার ছেলে বাবু ও তার স্ত্রী ওই নারীকে মারধরের বিষয়টি স্বীকার করেন কালবেলার কাছে। গত মঙ্গলবার ১৩ মে এ বিষয়ে জানতে যাওয়া হয় ডিএমপির ওয়ারী বিভাগে উপকমিশনারে কার্যালয়ে। সেখানে গিয়ে উপকমিশনার হারুণ অর রশিদকে পাওয়া গেলেও তিনি অসুস্থ জানিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

অন্যদিকে, ২০২৩ সালে অভিযোগ জানিয়ে ভুক্তভোগী এক নারী পুলিশের চক্করে হয়ে যান দেহব্যবসায়ী। ওই নারীর নাম সুমাইয়া আক্তার (ছদ্মনাম)। জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, শাহিন সিন্ডিকেটের বিল্লাল নামে এক দালালের মাধ্যমে তিনি মালয়েশিয়া যেতে ৩ লাখ টাকা জমা দেন। তাকে গার্মেন্টস ভিসার কথা বলে স্ত্রী সাজিয়ে পাচার করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিষয়টি জানতেন না ওই নারী। বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্মকর্তারা ওই নারীকে তার স্বামী কে—জিজ্ঞাসা করলে বিষয়টি ধরা পড়ে। ওই নারী জানান, তিনি অবিবাহিত। তখন পেছন থেকে এক যুবক নিজেকে তার স্বামী পরিচয় দেন। তবে আগে থেকে আলাপ না থাকায় ওই নারী তাকে চেনেন না বলে জানান। এরপর গার্মেন্টস ভিসায় বিদেশ যাচ্ছেন বলে ইমিগ্রেশনের কর্মকর্তাদের বলেন ওই নারী। তাতে কর্ণপাত না করে ওই নারীকেও দেহব্যবসায়ী বানিয়ে মানব পাচার আইনে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়। ওই মামলায় ভুক্তভোগী নারী জেলও খাটেন, যা মানব পাচার আইনের দুর্বলতা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগের বিষয়ে জানতে মো. শাহিন আলমের সঙ্গে হোয়াটঅ্যাপে যোগাযোগ করা হয়। তবে প্রশ্ন শুনেই তিনি অকথ্য ভাষায় গালাগাল করে ফোন কেটে দেন। এরপর ফোন দিলেও তিনি আর ফোন ধরেননি। তবে এর কিছুক্ষণ পরই তার হয়ে একাধিক ব্যক্তি ফোন নিয়ে বিভিন্ন পরিচয় দিয়ে সংবাদটি প্রকাশ না করার জন্য তদবির করেন। শাহিন আলমের ছেলে লিমনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, ‘এতবড় প্রতারণা একা কারও পক্ষে করা সম্ভব নয়। এখানে সরকারি কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সি, বিএমইটি, পাসপোর্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জড়িত। এই চক্রে যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়াও যেসব নারী না বুঝে বিদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে।’

‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত
‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাও…
দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির
দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির
থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ হাজারের বেশি
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ …
জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশাসন
জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশ…
ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি মানুষ
ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি ম…
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরুণদের বার্তা মোদির
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরু…
ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে
ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী বাছাইয়ে বিএনপির তৎপরতা, আসতে পারে নতুন মুখ
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী বাছাইয়ে বিএনপির তৎপর…
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনে…
বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত অর্থ পায় বাফুফে?
বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত…
পটুয়াখালীতে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
পটুয়াখালীতে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়া…
প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির
‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠো…
ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান
ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থ…
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...