শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রংপুর সফর।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।
পূজামণ্ডপে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দর্শনার্থী ও ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ ছাড়া রাতে ঢাকায় ফেরার আগে চট্টগ্রামের একটি পূজামণ্ডপও পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
মণ্ডপে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের অনুরোধে তিনি হাসিমুখে তাদের সঙ্গে সেলফিও তোলেন।
রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। সেখানে তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
এছাড়া রাতে ঢাকায় ফেরার আগে চট্টগ্রামের একটি পূজামণ্ডপও পরিদর্শনের কথা রয়েছে তার।
উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার (বিজয়া দশমী) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।