Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 ‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত 🔴 গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি 🔴 দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির 🔴 থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা 🔴 বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ হাজারের বেশি 🔴 জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশাসন 🔴 ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি মানুষ 🔴 প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরুণদের বার্তা মোদির 🔴 ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে 🔴 ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী বাছাইয়ে বিএনপির তৎপরতা, আসতে পারে নতুন মুখ 🔴 চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি 🔴 দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ 🔴 বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত অর্থ পায় বাফুফে? 🔴 পটুয়াখালীতে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ 🔴 প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত 🔴 ‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির 🔴 ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান 🔴 সৌদিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ 🔴 ৭৫ বছর পর সৌদির আকাশে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ 🔴 মেসি না এমবাপ্পে, কার হাতে উঠবে গোল্ডেন বুট? 🔴 সব সরকারি সেবা এক কার্ডে, চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী 🔴 ফাইনালে উঠেও বিপাকে আর্জেন্টিনা, ফিফার শাস্তির আশঙ্কা 🔴 নতুন ভোটার নিবন্ধনে ১৫ দিনের সুযোগ, আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত 🔴 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার 🔴 ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার 🔴 সায়েন্সল্যাব অবরোধ শেষে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল 🔴 ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ সরকারের 🔴 ইস্টার্ন রিফাইনারিতে ৫৩ পদে নিয়োগ, আবেদন শুরু ১৪ জুলাই 🔴 শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তপ্ত উত্তরা, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 🔴 এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা আজ, দুপুরে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ 🔴 আমি না বলা পর্যন্ত হামলা চলবে-ইরানকে নিয়ে ট্রাম্পের কঠোর বার্তা 🔴 বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিতে চান স্কালোনি 🔴 স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি 🔴 আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য 🔴 সেমিফাইনালের আগে মেসির আবেগঘন পোস্ট, চোখ এখন ইংল্যান্ডে 🔴 দেশজুড়ে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে দৈনিক গণকণ্ঠ 🔴 হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চাইলেন ট্রাম্প 🔴 চার বছরের যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের 🔴 অপসংস্কৃতি বর্জনের আহ্বান, জীবনমুখী সংস্কৃতির পুনর্জাগরণ চান সংস্কৃতি মন্ত্রী 🔴 অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান, সংসদে সংশোধনী বিল পাস 🔴 রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি 🔴 ছাত্রশিবির ছাড়ার ঘোষণা দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম 🔴 ঢাকার ৪১৬ বছরপূর্তি উদযাপনে বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 🔴 ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে হাইকোর্টে রিট 🔴 জেন-জিদের চাপের মুখে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ 🔴 বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী 🔴 ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি সহায়তা 🔴 সোনার বাজারে দামের পতন, নতুন মূল্য ঘোষণা 🔴 সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা 🔴 ৫৬ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ 🔴 বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি 🔴 ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ 🔴 পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল না হাফিজ উদ্দিন আহমেদ 🔴 জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিল ঢামেক, চিকিৎসকদের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর 🔴 আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটে সমাজে অবক্ষয় বাড়ছে: রিজভী 🔴 বিশ্বকাপের সেরা দুই দল স্পেন ও ফ্রান্স, দাবি ইয়ামালের 🔴 আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইয়ে কারা এগিয়ে? কী বলছে এআই 🔴 বায়রার দ্বি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ 🔴 দুর্যোগের মধ্যেই অচল দেশের পাঁচ ডপলার রাডার 🔴 আমাকে হ/ত্যা করা হলে ইরানের ওপর নজিরবিহীন হা/ম/লা হবে ট্রাম্প 🔴 বুশেহরে একাধিক বিস্ফোরণ, নতুন করে ইরানে মার্কিন হামলার অভিযোগ 🔴 যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি 🔴 প্রধানমন্ত্রীর উদ্বেগ ‘বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়' 🔴 বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক 🔴 ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়’ বিতর্ক এড়িয়ে ম্যাচেই মনোযোগ দেশমের 🔴 বিতর্ক নয়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনেই চোখ মেসির 🔴 বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা সহযোগিতা জোরদারে গুরুত্ব 🔴 যুদ্ধবিরতির মধ্যেই ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান 🔴 ভিএআরে ধরা পড়ল ফাউল, কেন বাতিল হলো মিশরের গোল? ফুটবলের নিয়ম কি বলে 🔴 মাইক্রোসফটের বড় সিদ্ধান্ত, ৪,৮০০ কর্মী ছাঁটাই 🔴 দেশীয় ওষুধের মান বিশ্বমানের, বললেন স্বাস্থ্যমন্ত্রী 🔴 বর্ণবাদী মন্তব্যের জবাবে ক্ষুব্ধ এমবাপ্পে,প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা 🔴 ফোন-ফ্রিজে ‘CE’ লেখা থাকে কেন? জানুন আসল কারণ 🔴 হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্ত, দায়িত্ব নেবে নতুন জাতীয় কমিটি 🔴 আর্জেন্টিনা প্রতিপক্ষে মিসর ,সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কি? 🔴 স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠক 🔴 মতিঝিল-কমলাপুর অংশে মেট্রোরেল চালুর সময় জানাল কর্তৃপক্ষ 🔴 নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ, জানুন আজকের মূল্য 🔴 শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই, দাবি রুমিন ফারহানার 🔴 ‘তোর বাবাকে মারতে চাইনি’-মেয়েকে ফোন, পরে মিলল বাবার মরদেহ 🔴 প্রতিপক্ষের ট্রলের শিকারে ব্রাজিল সমর্থক যুবকের মৃত্যু 🔴 দগ্ধ রাকিবের চিকিৎসায় পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন 🔴 লেবার রুম স্থাপনে কঠোর নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর 🔴 কেন ইরাকে নেওয়া হচ্ছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ? 🔴 অর্থনীতি ও কৌশলগত স্বার্থে ভারত-চীনের সঙ্গে সর্ম্পকোন্নয়নে ঢাকা 🔴 ব্রাজিলকে বিদায় করে হালান্ড: গোল করার ক্ষমতা সৃষ্টিকর্তার উপহার 🔴 প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণা 🔴 অণ্ডকোষ চেপে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগে অভিযুক্ত লিটু আটক 🔴 তিন সন্তানকে পাশে রেখেই গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান 🔴 প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স, এমবাপের কড়া বার্তা 🔴 অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ভারত 🔴 শিল্পী সমিতির নির্বাচনে জয়ের পর যা বললেন শিবা শানু ও শিরিন শিলা 🔴 ‘বড় ভাই-ছোট বোন’ মন্তব্যে নতুন বার্তা মোদি-তাকাইচির 🔴 চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হলেন মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরী 🔴 খামেনির জানাজায় নজর কাড়ল ছোট্ট একটি কফিন 🔴 চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট 🔴 শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই জাতীয় সম্মেলন 🔴 ‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’-স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 ৬৩০ কোটি ডলারের নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন ভারতের 🔴 বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি 🔴 জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি 🔴 বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার সালিম আল-আশকার 🔴 আশুলিয়ায় আর্জেন্টেনার সর্মথক হত্যার অভিযোগ, ব্রাজিলের ৪ সমর্থকের বিরুদ্ধে মামলা 🔴 স্লিপার বাসের সংখ্যা ও অনুমোদনের তথ্য চাইলেন হাইকোর্ট 🔴 শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নবচেতনার কর্মসূচি "গ্রীন স্কুল ক্যাম্পেইন" 🔴 ঢাবির কর্মসূচির কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকবে স্টেশন 🔴 প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, সঙ্গে বিরোধী দলীয় নেতা 🔴 আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের 🔴 অনলাইন জুয়া ও স্পোর্টস বেটিং ঠেকাতে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড 🔴 আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত 🔴 হাসনাত-সারজিসকে ঘিরে নতুন বিতর্ক,বিস্ফোরক অভিযোগ রাশেদ খানের 🔴 বিশ্বকাপের নকআউটে ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর জয় পেল মেক্সিকো 🔴 বার্ষিক মজুদ যাচাইয়ে আজ দেশের সব তেল ডিপো বন্ধ 🔴 পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর বার্তা,ফের হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর 🔴 ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 🔴 এনবিআরের পদোন্নতি প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন 🔴 ফেসবুক পোস্টে আসলাম চৌধুরী ও হান্নান মাসুদ প্রসঙ্গে রাশেদ খানের মন্তব্য 🔴 আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা 🔴 স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রীর 🔴 ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১২৪ 🔴 বরিশালে ইপিজেড স্থাপনের ঘোষণা, দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা 🔴 ‘পাঁচবার জেলে গেছি, কিন্তু বরাদ্দ পাইনি’-সংসদে স্পিকারের মন্তব্য 🔴 ‘বিরোধী দলকে দুর্বল নয়, সম্মান করতে হবে’: সংসদে শফিকুর রহমান 🔴 ‘অতীত নয়, ভবিষ্যতের দিকে এগোতে চাই’: প্রধানমন্ত্রী 🔴 রোনালদিনহো থেকে ভেগহোর্স্ট, দলবদলে ব্যস্ত ইউরোপ 🔴 মাগুরা-১ আসনে ১৬৮ নলকূপ বরাদ্দ, সুপেয় পানি সংকট নিরসনে এমপি মনোয়ার হোসেন খানের অনন্য উদ্যোগ 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে VEON চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ 🔴 ২৩তম বিশ্বকাপে রেকর্ডের বন্যা, একাই ৮ কীর্তি মেসির দখলে 🔴 একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই 🔴 দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা 🔴 ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ এমপির জন্য বিশেষ বরাদ্দ 🔴 টিসিবি ডিলার নিয়োগ: আবেদনের শেষ সুযোগ এখনই 🔴 করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের 🔴 আদ্-দ্বীন হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংসদে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর 🔴 শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ‘চলতি বছরই দেশে ফিরব’-এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা 🔴 ৮২ লাখ টাকার চিকিৎসা বিল নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন 🔴 পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা 🔴 আইন ও সালিশ কেন্দ্রে নিয়োগ, বেতন ৬৪ হাজার ৪৪০ টাকা 🔴 লেবানন-ইসরাইল চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন নেতানিয়াহু 🔴 আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না 🔴 বিশ্বকাপে গোলের ধারাবাহিকতায় নতুন উচ্চতায় লিওনেল মেসি 🔴 ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান 🔴 ক্ষুদ্র দেশ, বিশাল স্বপ্ন: ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে 🔴 বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন 🔴 বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার 🔴 স্বর্ণের দামে ঊর্ধ্বগতি, স্বর্ণের দাম বাড়লেও কাটেনি অনিশ্চয়তা 🔴 ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা 🔴 বেইজিংয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক 🔴 তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুলে পাঠদান বন্ধ 🔴 কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

"ড. ইউনূসকে নেতৃত্বে রেখেই সমাধান চান রাজনীতিকরা।"

প্রতিবেদকঃ অরণ্য প্রতিবেদক
প্রকাশিতঃ ১০:৪১ এএম, ২৪ মে ২০২৫
"ড. ইউনূসকে নেতৃত্বে রেখেই সমাধান চান রাজনীতিকরা।"

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রেখেই দ্রুত নির্বাচনসহ দেশের চলমান সংকটের সমাধান চান রাজনীতিকরা। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর গতকাল রাজনীতিবিদদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের কাছেও মতামত ব্যক্ত করেছেন। তাদের বেশিরভাগই চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থেকে ঐক্য বজায় রাখার পক্ষে। অধিকাংশ রাজনীতিক মনে করেন, জাতির বৃহত্তর স্বার্থে ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারে রাখতে হবে। বিশ্লেষকরাও বলছেন, ড. ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হবে—এটি মনে করার কারণ নেই। এতে বরং সংকট আরও তীব্র হবে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনাও।

মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া, জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেওয়া, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ পড়ানো নিয়ে অচলাবস্থা, নারী সংস্কার কমিশন বাতিলসহ বেশকিছু ইস্যু ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ ছাড়া আর কোনো দলই পাচ্ছে না প্রধান উপদেষ্টার দেখা। এর মধ্যে বৃহস্পতিবার রাতে খবর ছড়ায়—প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পর ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে জানালে গুঞ্জন আরও ডালপালা মেলে। এরই ধারাবাহিকতায় দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে—এমন গুঞ্জনও ছড়ায়। সবমিলিয়ে গত কয়েক দিনের ঘটনায় জটিল রাজনৈতিক সমীকরণে অস্থিরতা দেখা দেয় দেশের রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান-অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহতায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুক এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুক। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।’ তিনি বলেন, ‘বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেদিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবু তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।’

এদিকে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে গতকাল দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তবে পরে আবার পোস্টটি মুছেও ফেলেন তিনি। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের দরকার আছে।’ পোস্টটি মুছে ফেলার পর দেওয়া আরেক পোস্টে তিনি জানান, মুছে ফেলা পোস্টটিতে তিনি তার ব্যক্তিগত মত দিয়েছিলেন।

উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চেয়ারে রাখতে হবে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এ জন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তির্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সেনাপ্রধানের সর্বশেষ বক্তব্য আইএসপিআর বা সরকারি তথ্যসূত্রের আলোকে আসা উচিত ছিল। সেইসঙ্গে বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাদের পদত্যাগ করার আহ্বান জানান মঞ্জু।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক গতকাল এক সমাবেশে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’ ক্ষমতা নিয়ে মারামারি-হানাহানি করা সমীচীন হবে না উল্লেখ করে মামুনুল হক সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’ তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।

এদিকে, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ‘ভুল করেছেন’। ‘পদত্যাগ’ করা হবে ড. ইউনূসের ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা’।” তিনি আরও লেখেন, ‘লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন, তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে আবার ক্ষমতায় বসানোর যুক্তি। গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে। আপনারা তাদের একজন নন। আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য—কোনোটিই ইতিবাচক পথে যাবে না আর কী।’ তিনি আরও লেখেন, ‘স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য।’

অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ফেসবুকে লেখেন, ‘রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে। বৃহস্পতিবার ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত।’ তিনি আরও লেখেন, ‘এটা দোষারোপের সময় নয়। এটা আত্মসমালোচনার সময়। ইতিহাস আমাদের শেখায়—যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরূকরণকে ব্যবহার করে পুরোনো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদের গোষ্ঠীবাদী মানসিকতার ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব—সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা। আসুন, এটি হোক বিভক্তির নয়—ঐক্যের একটি মোড়।’

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ফ্যাসিবাদী শাসনের বিপরীতে জনগণের সক্রিয় অংশগ্রহণভিত্তিক, গণমুখী ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত, সর্বজনীন ও গণভিত্তিক প্রজাতন্ত্র গঠনে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে ‘জাতীয় সনদ’ দ্রুত প্রণয়ন এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, এই সনদ হবে জাতির সর্বস্তরের মানুষের ন্যূনতম ঐকমত্যের প্রতিফলন। এটি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিশ্রুতি। জাতীয় সনদ হবে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি, যেখানে সাংবিধানিক সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এই সনদের ভিত্তিতেই গণঅভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য কার্যকর হবে।

দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা আলাপ আলোচনার মাধ্যমে প্রশমন করা সম্ভব বলে মনে করেন খেলাফত মজলিসের শীর্ষ নেতৃত্ব। গতকাল সংগঠনের পল্টনের কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এক বৈঠকে নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক মতপার্থক্য-বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। প্রধান উপদেষ্টার পদত্যাগ বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্যদের মতপার্থক্যের যেসব খবর প্রকাশিত হচ্ছে, তাতে জনগণ খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ গণ্ডির মধ্যে থেকে দায়িত্বশীলতার সঙ্গে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল ও আমিনুর রহমান ফিরোজ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে লেখেন, ‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে, তাই অনেকে অবাক হচ্ছে। সব পক্ষ যদি কিছুটা পরিপক্বতা দেখাত, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত, তাহলে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত। দেশটা স্ট্যাবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভেতরে সক্রিয় আছে। আর জুলাইয়ের সব লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।’

‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত
‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাও…
দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির
দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির
থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ হাজারের বেশি
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ …
জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশাসন
জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশ…
ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি মানুষ
ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি ম…
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরুণদের বার্তা মোদির
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরু…
ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে
ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে
চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি
চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনে…
বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত অর্থ পায় বাফুফে?
বিশ্বকাপে না খেললেও ফিফার তহবিল পাচ্ছে বাংলাদেশ, কত…
প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির
‘ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই’, যুক্তরাষ্ট্রকে কঠো…
ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান
ভিসা নীতিতে বড় পরিবর্তন, নতুন শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থ…
সৌদিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ
সৌদিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হাম…
আরো পড়ুন »

রাজনীতি এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...