দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। লাল গাউন পরে কেক কাটার সেই বিশেষ মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে মায়ের প্রতি দুই সন্তানের ভালোবাসার দৃশ্য ভক্তদের নজর কেড়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউন পরে হাসিমুখে কেক কাটছেন পরীমণি। এ সময় পাশে ছিল তাঁর দুই সন্তান পূণ্য ও প্রিয়ম। কেক কাটার মুহূর্তে মাকে আদর ও চুমুতে ভরিয়ে দেয় তারা। সন্তানদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে পরীমণিকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পরীমণির জীবনে দুই সন্তান এখন বিশেষ জায়গাজুড়ে রয়েছে। জন্মদিনের আয়োজনেও সন্তানদের সঙ্গে তাঁর ভালোবাসার বন্ধন ফুটে উঠেছে।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। শুভকামনা ও ভালোবাসায় ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর।
#PoriMoni #BangladeshiActress #BirthdayCelebration #EntertainmentNews #Aronno_News