অধিকৃত পশ্চিম তীরে ১৯৬৭ সালের পর নজিরবিহীন বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হেবরনে বন্দুকযুদ্ধে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হেবরনের ওই বন্দুকযুদ্ধে তাদের দুই সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর পশ্চিম তীরে সামরিক তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে ইসরায়েল।
নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। ১৯৬৭ সালের পর এ ধরনের অভিযান নজিরবিহীন হতে পারে। তবে অভিযান শুরুর সময় নির্ধারণ করবে ইসরায়েল।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। একই সময়ে সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে দেশটি। সিনাই উপদ্বীপ পরে মিসরের কাছে ফিরিয়ে দেওয়া হলেও গোলান মালভূমি এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আল-জাজিরা
#Israel #WestBank #Palestine #MiddleEastConflict #Aronno_News