শারীরিক শক্তি প্রায় নিঃশেষ, বিছানা থেকে ওঠার সামর্থ্যও নেই। তবু ইবাদতের প্রতি গভীর আগ্রহ হারাননি এক বৃদ্ধ। বিছানায় শুয়েই তায়াম্মুম করে নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে বৃদ্ধকে অত্যন্ত দুর্বল অবস্থায় বারবার হাত ও বাহু নেড়ে ইবাদতের প্রস্তুতি নিতে দেখা যায়। শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও তাঁর এই চেষ্টা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
জীবনের শেষ প্রান্তে এসেও ইবাদতের প্রতি এমন আগ্রহ মানুষের কাছে ধর্মীয় অনুরাগ ও নিষ্ঠার একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। দৃশ্যটি মনে করিয়ে দেয়, মানুষের জীবন ক্ষণস্থায়ী। অর্থ-সম্পদ কিংবা জাগতিক ব্যস্ততার বাইরে আত্মিক প্রশান্তি ও সৃষ্টিকর্তার স্মরণও জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তবে ভিডিওতে থাকা বৃদ্ধের নাম-পরিচয়, তাঁর শারীরিক অবস্থা এবং ঘটনাটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।