মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা সতর্কভাবে করলেও প্রথম সেশনেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় বোলারদের পেস ও স্পিনের চ্যালেঞ্জ সামলে লাঞ্চের আগে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে স্বাগতিকরা। ওপেনার তানজিদ হাসান তামিম ২৩ বলে ৭ রান করে জেডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। অন্যদিকে, ধৈর্যশীল ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন সাদমান ইসলাম। তবে মুমিনুল হক থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। জোমেল ওয়ারিকনকে এগিয়ে এসে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। তাঁর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।
লাঞ্চের সময় সাদমান ৮০ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত, ২০ বলে ১৫ রানে অপরাজিত। উইকেটে টার্ন ও অসমান বাউন্স থাকায় দুই দলই একাদশে তিনজন করে স্পিনার রেখেছে। প্রথম সেশনেই স্পিনারদের বলে টার্নের পাশাপাশি পেসারদের বাউন্সও ব্যাটারদের পরীক্ষা নিয়েছে।
#BangladeshCricket #WestIndies #TestCricket #MirpurTest #SportsNews #Aronno_News