রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন মালামাল। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ফুলবাড়িয়া এলাকায় এ অভিযান শুরু হয়। পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির চার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। ডিএসসিসি জানিয়েছে, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।
#Gulistan #DhakaNews #DSCC #FootpathEviction #DhakaCity #Aronno_News