স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৬৪ শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট ও খুলনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।
আর নতুন করে ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।
রূপক/ ৪ নভেম্বর ২৬