দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে রেকর্ডসংখ্যক ম্যাচ ও গোলের কীর্তি গড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। বিদায়ের বার্তা দিতে গিয়ে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার।’ একই সঙ্গে তিনি জানান, জার্সিটি কখনোই শুধু তাঁর একার ছিল না। তবে ২৩ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছেন তিনি।
পর্তুগালের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ১৪৬টি গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই গড়েছেন বিশ্ব রেকর্ড।
বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও স্মৃতি রেখে দেশের জার্সিতে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত এই মহাতারকা।