বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তার পোস্টের ব্যতিক্রমী ভাষা ও বক্তব্য ঘিরে ফেসবুকে কৌতূহল তৈরি হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’ তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে তার পরামর্শ এবং পোস্টের রসাত্মক ভাষা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
তবে পোস্টে ফাতিমা তাসনিম জুমা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সম্ভাব্য জীবনসঙ্গীর নাম উল্লেখ করেননি। ফলে তার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা মূলত পোস্টের ভাষা ও ব্যক্তিগত পছন্দের প্রকাশ ঘিরেই সীমাবদ্ধ রয়েছে।